শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পাটবীজ উৎপাদনে চাষীদের দক্ষ করতে সরিষাবাড়ীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:২১ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী:

জামালপুরের সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে “পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলম শরিফ খান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, পাট অধিদপ্তরের পরিদর্শক আওরংগযেব ও আব্দুল জলিল।

প্রশিক্ষণে চাষিদের পাটবীজের গুণগত মান উন্নয়ন, রোগবালাই দমন, মাঠ ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধির আধুনিক কৌশল নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সরিষাবাড়ী, জামালপুর।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত।

অংশগ্রহণকারী চাষিরা জানান, এই প্রশিক্ষণ তাদেরকে আধুনিক পদ্ধতিতে মানসম্মত পাটবীজ উৎপাদনে উৎসাহিত করবে এবং পাটচাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST