শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পূর্বধলায় নব যোগদানকৃত ইউএনও’র সাথে রিপোর্টার্স সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও কংস স্মরণিকা প্রদান

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:০০ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সাথে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে ক্লাবের সদস্যরা ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউএনও রেজওয়ানা কবির সবার সাথে পরিচিতি হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে ইউএনও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক নয়াশতাব্দি প্রতিনিধি খায়রুল ইসলাম, সদস্য ও জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে নব যোগদানকৃত পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা কবির-কে ক্লাবের পক্ষ থেকে ‘কংস স্মরণিকা’ ৩য় প্রকাশনা প্রদান করা হয়। পরে ইউএনও’র সাথে ফটোসেশনে অংশ নেয় ক্লাবের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST