রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি:

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার প্রতিবাদে ও যৌক্তিক দাবীসমূহের সাথে একাত্বতা প্রকাশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৪:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান,
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ,
আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান।

বক্তারা বলেন, ২৭ শে আগস্ট শাহবাগে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অযাচিত হামলা, টিয়ারশেল নিক্ষেপ, বল প্রয়োগের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

আমাদের তরুণ প্রজন্মের উপর এ ধরনের বর্বরোচিত হামলা ফ্যাসিবাদের জুলুম ও নিষ্পেষণের কথা, গুম ও খুনের কথা এবং জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের কথা মনে করিয়ে দেয়।

আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
একই সাথে ওই দিনের হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত কামনা করছি।

বক্তারা ছাত্রদের যে কোনো যৌক্তিক দাবীর পাশে থাকার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST