শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

পহেলা বৈশাখের দিন গাজীপুরের টঙ্গীতে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়, যখন বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়িবহরের গতিরোধ করে দলীয় নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে “কৃষক কার্ড” প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা আনুমানিক পৌনে ১০টার দিকে তার গাড়িবহরটি বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের দুই পাশে জড়ো হন। সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নেতাকর্মীরা উড়াল সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ সরকার শাহনূর ইসলাম রনি, দুলাল হোসেন, নবীন হোসেন, মানিক মিয়া, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম।
বিক্ষোভস্থলে সংক্ষিপ্ত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন,
আমার ভাই নূরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে কারাগারে আছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে পরিকল্পিত মামলায় আটক রাখা হয়েছে। দ্রুত মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তারা।উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সংঘটিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা-এ বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয় এবং একই বছর তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে হাইকোর্ট মামলার ৬ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে মামলাটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর গাড়িবহরটি পুনরায় যাত্রা শুরু করে।
গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নূরুল ইসলাম সরকার স্থানীয়ভাবে একজন জনপ্রিয় ও পরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত। অনেকেই তাকে সাধারণ মানুষের আপনজন হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়দের একাংশের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। তারা দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করে তার নিঃশর্ত মুক্তি প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST