বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬” উপলক্ষে কাপাসিয়ায় স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে সারাদেশের ন্যায় কাপাসিয়ার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

সবুজে ঘেরা আগামী প্রজন্ম গড়ার প্রত্যয়কে ধারণ করে এবং পরিবেশ সংরক্ষণের জাতীয় অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানটি দেশের অন্যান্য স্থানের মতো কাপাসিয়া উপজেলাতেও ভার্চুয়ালি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করা হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, শিক্ষা পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অভিভাবকরা একাত্মতা প্রকাশ করেন।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি (ফলজ, বনজ ও ঔষধি) বৃক্ষের চারা রোপণ করেন স্থানীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং
উপজেলা আইসিটি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, জেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুন নেছা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, বিএনপি নেতা মাসুদ আহমেদ, বাছির উদ্দিন, মজিবুর রহমান, আমজাদ হোসেন, হাবিবুর রহমান, জুলহাস উদ্দিন, তারা ফকির, হাবিবুর রহমান হবু প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি বৃক্ষ শুধু ছায়া, ফল কিংবা কাঠের উৎস নয়; এটি নির্মল পরিবেশ, সুস্থ জীবন এবং নিরাপদ ভবিষ্যতের এক অনন্য প্রতীক। শিশুদের হৃদয়ে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধের বীজ রোপণ করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, একটি চারাগাছের পরিচর্যার মধ্য দিয়েই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়ে উঠবে। রাজধানী থেকে প্রত্যন্ত জনপদ পর্যন্ত একই সুরে উচ্চারিত এই উদ্যোগ প্রমাণ করে, শিক্ষা ও পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল রাষ্ট্রের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত অঙ্গীকার। সেই অঙ্গীকারেরই প্রতীক হয়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কাপাসিয়ার এই বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক সবুজ প্রতিশ্রুতি।

উল্লেখ্য, শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতা।
উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে এসব প্রতিযোগিতা জেলা ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়।

এ ছাড়া প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও দেওয়া হয় সম্মাননা। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষার্থীদের নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST