শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ফটিকছড়ির আধারমানিক সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আধারমানিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৩ বিজিবির অধিনস্থ ওই এলাকায় গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি ১৮ জানুয়ারি বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আধারমানিক বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘একেখান চা বাগান’ এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টার দিকে ভারত দিক থেকে দুইজন চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া দুটি বস্তার ভেতর থেকে ছয়টি প্যাকেটে রাখা মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করে বিজিবির সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST