রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

শেরপুর প্রতিনিধি:

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকুরীর ব্যবস্থার দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে ২৬ আগস্ট ২০২৬, বেলা ১১টায় উপজেলা চত্বর শেরপুর, বগুড়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সাথে আদিবাসী ছাত্র পরিষদ, বগুড়া জেলা কমিটির বর্তমান সাংগঠনিক কাঠামো ও কমিটি বহাল থাকা সত্ত্বেও কে বা কাহারা নতুন কমিটি দিচ্ছে এমন উদ্যোগকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এতে জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভর ও সাধারণ সম্পাদক সাগর কুমার সিং এবং সাংগঠনিক সম্পাদক শ্রী নিত্য মালো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মানববন্ধনে সাগর কুমার সিং এর সঞ্চলনায় এবং সুজন কুমার রাজভর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোস সিং বাবু, সহ সভাপতি শ্রী যুগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, শেরপুর উপজেলার সভাপতি স্বপন সিং, সাধারণ সম্পাদক শ্রী হিরালাল সিং, শেরপুর পৌরসভার সাধারণ নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, শেরপুর উপজেলার উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ লিটন হক, ধুনট উপজেলার আদিবাসী নেতা পূর্ণ চন্দ্র রায়, শ্রী সুবধন চন্দ্র সরকার। বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার সিং, উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি বিপ্লব কুমার মাহাতো, সহ সভাপতি সোহাগ কুমারসহ আদিবাসী বিভিন্ন স্থরের নেতৃত্ববৃন্দ।

বক্তরা বলেন বিশেষ করে সমতলের আদিবাসীরা বিভিন্নভাবে পিছিয়ে আছে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা সহ প্রায় সকল দিক থেকে। বগুড়া শেরপুরে তুরি, মাহাতো, বাগদী, সাওতাল, ভূমিজ, তেলী, বর্মণ, কোচ, মুসহর, গঞ্জু সহ প্রায় ১৫ এর অধিক ভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস থাকার শর্তে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি পরিচর্যা করার জন্য কোন আদিবাসী কালচারাল একাডেমি নাই। আজকের মানববন্ধন এর মাধ্যামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকুরীর ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি।

জেলা সভাপতি সুজন কুমার রাজভর বলেন আদিবাসী ছাত্র পরিষদ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি আদিবাসী ছাত্রসমাজের অধিকার, শিক্ষা, সংস্কৃতি, ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম। তাই ব্যক্তিগত স্বার্থ, পদ-পদবি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে সংগঠনকে বিভক্ত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST