শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বড়াইগ্রামে দ্বারিকুশী কইখুলা বিলে অবৈধ মাছ শিকার: গ্রামবাসীর ন্যায়বিচারের আবেদন

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

বড়াইগ্রাম ( নাটোর ) প্রতিনিধি:

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী গ্রামের কইখুলা বিলে দীর্ঘদিন ধরে কিছু অসাধু মাছ ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকার করে আসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা বিলের কিছু অংশ ঘিরে চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল ব্যবহার করে নির্বিচারে মাছ নিধন করছে।

গ্রামের সাধারণ মানুষের অভিযোগ—এই অবৈধ কর্মকাণ্ডের কারণে স্থানীয় জেলেরা বিল থেকে আর মাছ ধরতে পারছেন না। ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিলের মাছ শিকার করে বাজারজাত করছে। এতে শুধু মাছের প্রজনন ব্যাহত হচ্ছে না, বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল ও গ্রামবাসী বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নিকট আবেদন করে অবৈধ মাছ শিকার বন্ধ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একজন গ্রামবাসী বলেন, আমরা বহুবার নিষেধ করেছি, কিন্তু তারা কথা শোনে না। এখন বিলে মাছ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মাছের অস্তিত্বই হারিয়ে যাবে।

পরিবেশ ও মাছের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST