মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বন্যার্ত মানুষের পাশে সরিষাবাড়ীর রক্তযোদ্ধা বোরহান

Reporter Name / ২৯৫ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি(জামালপুর):

সম্প্রতি ভারত থেকে আসা পানির প্রবাহে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলি যেমন ফেণী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুরসহ অন্যান্য জেলা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাটসহ অসংখ্য স্থাপনা, আর পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এই সময়ে, বন্যাকবলিত অঞ্চলে খাদ্যের অভাব প্রকট হয়ে ওঠে।

এই সংকটময় পরিস্থিতির খবর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরে, সরিষাবাড়ীর রক্তযোদ্ধা বোরহান দ্রুতই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তিনি নিজের ফেসবুক টাইমলাইন থেকে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেন। তার পোস্টের মাধ্যমে তার বহু শুভাকাঙ্ক্ষী আর্থিক সহায়তা প্রদান করেন। ছোট ছোট অবদানের মাধ্যমে সংগ্রহ করা এই অর্থ দিয়ে বোরহান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করেন।

বন্যা দুর্গত মানুষের জন্য এই মানবিক কার্যক্রমের প্রসঙ্গে বোরহান বলেন, “আমি যেহেতু মানুষের জন্য কাজ করি, বন্যা দুর্গত মানুষের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। খাদ্যের অভাবের কথা জানতে পেরে, আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।

বন্যাকবলিত এলাকার মানুষরা রান্না করা খাবার পেয়ে বোরহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।

দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতা সৃষ্টির কাজ করে আসছেন এবং মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST