শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাঁশখালীর নৌকার প্রার্থী মোস্তাফিজের বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name / ৬৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৪ পূর্বাহ্ন

মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিদের মারধর করার অভিযোগে চট্টগ্রাম ১৬ আসনের (বাঁশখালী) নৌকার প্রার্থী ও বিতর্কিত এমপি মোস্তাফিজের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট জুয়েল দেব এর আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হারুণ মোল্লা। এর আগে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকদের মারধর করার প্রমাণ পায় ২৯৩ চট্টগ্রাম ১৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সালেম মোহাম্মদ নোমান। পরে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। কমিশশনের নির্দেশনা অনুসারেই আজ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

 

মামলায় এমপি মোস্তাফিজের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামী করা হয়েছে। তিনি বাঁশখালীর পাইরাং (পশ্চিমাংশ) এলাকার জালিয়াঘাটা কবির চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল ওদুদের ছেলে। তাকে উগ্র প্রকৃতির লোক উল্লেখ করে এজাহারে বলা হয়েছে গত ৩০ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ১০০-২০০ লোক নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিতে আসেন। আচরণবিধি ভঙ্গ হওয়ায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব প্রশ্ন করেন আপনি আচরণবিধি ভঙ্গ করে মনোনয়ন জমা দিয়েছেন কিনা? এসময় মোস্তাফিজ তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ও কিল-ঘুষি মারতে থাকেন। পরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে আসামীরা সিনিয়র সাংবাদিকদের হাত থেকে মাইক্রোফোন, ক্যামেরা জোরপূর্বক কেড়ে নিয়ে ভাংচুর করে। এতে ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। একপর্যায়ে সাংবাদিকরা আসামীর সাথে কথা বলতে চাইলে আসামী চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদসহ কয়েকজন সাংবাদিককে গলাধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যায়। আসামীরা চলে যাওয়ার সময় সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হয়। এসময় চৌধুরী ফরিদসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক মাটিতে পড়ে আহত হয়। সংবাদদাতার পক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,সহযোগিতা করেন সরকারি আইন কর্মকর্তাগন সর্বজনাব এড মোহাম্মদ মুহসীন,এড তৌহিদুল আলম,এড আজাহারুল হক,এড জাহিদুল ইসলাম চৌধুরী,এড বিবেকানন্দ চৌধুরী,এড টিপুশীল জয়দেব,এড হাদী হাম্মাদ উল্লাহ,এড আফজাল হোসেন,এড মো মামুন,এড নুসরাত জাহান প্রমুখ। মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি ৮ এর বিধি খ মতে মামলাটি আমলে নিয়ে আগামী ৩/০১/২০২৪ ইংরেজি তারিখে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST