বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় আচরণ বিধিমালা লঙ্ঘনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মীদের জরিমানা

Reporter Name / ১৯১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া এলাকায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫”-এর বিধি ৭(গ) লঙ্ঘনের অপরাধে বিধি ২৭(ক) অনুযায়ী বিএনপির এক কর্মী মামুনুর রশিদ (৪০), পিতা মো. বেলাল উদ্দিন, সাং বাগমারাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে একই অপরাধে জামায়াতে ইসলামের কর্মী আশরাফুল ইসলাম আশিক, পিতা শামীম উল্যাহ, সাং সূর্যিপাড়া, বাগমারা, রাজশাহী-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে অবৈধভাবে টাঙানো ব্যানার ও ফেস্টুন তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা।

এসময়ে বিএনপির প্রার্থী ডি এম জিয়াউর রহমান ও জামায়াত ইসলামীর প্রার্থী ডা: আব্দুল বারী সরদার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচনী আচরণ বিধিমালা পালনে সচেষ্ট থাকবো। আর এ ধরনের নিয়ম যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে তাদের কর্মী ও সমর্থকদের নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST