শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বারহাট্টায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টাঃ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্প দশাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।বুধবার (২১ মে) বিকালে বারহাট্টা সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিহত মোফাজ্জল হোসেনের(৪০) বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানসহ অত্র এলাকাবাসি ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখে কান্নায় ভেঙে পরে নিহতের পরিবার।তিনি অসহায় ভুক্তভোগী পরিবারের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

নিহত সিএনজি চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের সন্তানকে কোলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন‘আমি নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি এসেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। আরো যতটুকু সম্ভব আমি প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এসময় বাবাকে হারানো সন্তানদের আহাজারি বিশেষ করে নিহতের শিশু সন্তানের করুণ মুখ আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। সড়কে যাতে আর কারো প্রাণহানি না হয় সেজন্য চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানাই। গত ১৯মে দিবাগত রাত ১০ঃ২০ এর দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজি চালক মোফাজ্জল হোসেন। এসময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত গুরুতরআহত মোফাজ্জলকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।এই ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST