আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের বাসন থানায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো:মোঃ রুবেল হোসেন ওরফে রাসেল (২৬), পিতা বিল্লাল হোসেন, মাতা রমিছা বেগম। বর্তমান ঠিকানা বাসন (চৌধুরী বাড়ী), গাজীপুর; স্থায়ী ঠিকানা আন্দারুপাড়া, নালিতাবাড়ী, শেরপুর।
মোঃ মারুফ খান (২৪), পিতা নাজিমুদ্দিন, মাতা হাসি। বর্তমান বাসন (চৌধুরী বাড়ী), গাজীপুর; স্থায়ী মির্জানগর, দেবীদ্বার, কুমিল্লা। আকাশুর রহমান সাগর (২৬), পিতা আক্কাস আলী, মাতা ফাতেমা আক্তার। স্থায়ী ভোগড়া, বাসন, গাজীপুর।
মোঃ রজব ইসলাম (২৪), পিতা আমজাদ হোসেন, মাতা মর্জিনা বেগম। বর্তমান ভোগড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া; স্থায়ী কাচারি পুকুরপাড়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।