মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিদেশ ফেরতদের এমআরএসসির ড্রাইভিং প্রশিক্ষণ

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

টাঙ্গাইল জেলা সংবাদদাতাঃ

বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের যেন দেশেই কর্মসংস্থান হয় সে জন্য পেশা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।

আজ রোববার (২০ জানুয়ারি) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের আওতায় টাঙ্গাইল মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি) মাধ্যমে ১০ জন বিদেশ-ফেরতকে ড্রাইভিং বিষয়ে দক্ষ করার জন্য মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, ‘পেশাদার প্রশিক্ষণের মাধ্যমেই বিদেশ ফেরতদের প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব’।

অনুষ্ঠান শেষে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের কর্মকাণ্ড পরিদর্শন করেন। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ২০২০ সালের ১ এপ্রিল বা তার পরে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্থ অভিবাসীদের টেকসই অর্থনৈতিক পুনরেকত্রীকরণ, মনোসামাজিক কাউন্সেলিং এবং রেফারেল সহায়তা প্রদান করা হচ্ছে। বিদেশ-ফেরতদের সমাজে ঘুরে দাঁড়াতে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার অংশ হিসেবে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক স্বাক্ষরতা প্রশিক্ষণের পাশাপাশি প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণেরও আয়োজন করছে ব্র্যাক। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের বেসরকারি আরডি ড্রাইভিং স্কুলের মাধ্যমে প্রকল্পের সেবাগ্রহীতা ক্ষতিগ্রস্থ বিদেশ-ফেরতদের ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST