শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিশ্ব পরিবেশ দিবসে কাপাসিয়ায় নানা কর্মসূচি পালিত

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিশ্ব পরিবেশ দিবস ওর পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জুন বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ এসব কর্মসূচি পালিত হয়।

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোঃ ইজদাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নূর আলম সিদ্দিকী প্রমুখ।
এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণের প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান বৈজ্ঞানিক প্রমাণের উপর আলোকপাত করে এবং প্লাস্টিকের ব্যবহার প্রত্যাখ্যান, হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্বিবেচনা করার জন্য গতি সঞ্চারের তাগাদা দেন। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ চুক্তির মাধ্যমে প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য গৃহীত প্রতিশ্রুতিকেও আরও জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST