শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৫১ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গণতন্ত্র ও দেশ রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টঙ্গীর বেপারী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর মৎস্যজীবী দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আব্দুস সালাম বেপারী। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম রাশেদুজ্জামান দীপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
জাতীয়তাবাদী জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুর রহমান হক রাজু মাষ্টার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় টিম প্রধান মোহাম্মদ তারিকুল ইসলাম মধু,

লোকমান হোসেন হাওলাদার, সাবেক সদস্য সামসুল আলম, সহিদুল ইসলাম দোলন, আব্দুস সালাম ভুইয়া, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুর রহমান রাজু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আকতার হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহবায়ক মাহবুব মেয়াজী, নাজমুল হোসেন মুন্না, সদস্য সাইদুল ইসলাম জনি ও কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীসহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST