শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় নিউ ব্লুন স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় এ দোয়া মাহফিল।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দীন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান (ভিপি নূর), মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন—
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহির, যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী, জসিম, রাজন, মাহবুব মিয়াজি, বিএনপি নেতা সেলিম বেপারি, মধু, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যায়, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম বেপারি এবং ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কেয়া শারমিন প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য ত্যাগ ও অবদান রেখে গেছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া বিএনপির নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে প্রায় হাজারো মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST