আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর টঙ্গীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনা ও এবং আন্দোলনে শহীদ পরিবারের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন করা হয়।
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আরিফিন সিদ্দিকী বুলবুলের সঞ্চালনয় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।
অনুষ্ঠানে প্রধান আলোচক গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, আওয়ামীলীগের তখনি পুনর্বাসন সম্ভব যখন ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিবে! জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে। শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে। ৫৭জন দেশপ্রেমিক সেনা অফিসারের জীবন ফিরত দিতে হবে। গত ১৭ বছরে বিএনপি ও তার অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকারদের জীবন ফেরত দিতে হবে২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন দিপু দেওয়ান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, টঙ্গী কলেজ ছাত্রদল নেতা এম এইচ আরিফ, ইমতিয়াজ আহমেদ সিজান, ছাত্রনেতা রাতুল সিকদার অমি,মোতাবেল, শাহিন,ফরহাদ,তানভীর, সাদি,হৃদয়, বাদশা, সাঈদ প্রমুখ।
ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।