বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বেলকুচিতে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের বেলকুচিতে মুকন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৈঠার সলাৎ সলাৎ শব্দ আর বাদ্য যন্ত্রের তালে তালে জারি আর সারি গান গেয়ে মাঝি মাল্লারা প্রতিযোগিতায় অংশ নেয়। হাজারো মানুষ নদীতে নৌকা নিয়ে এবং দুই তীরে কাদামাটিতে কেউবা পানিতে দাঁড়িয়ে নেচে গেয়ে উল্লাস করে প্রতিযোগিদের উৎসাহ দেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নৌকাগুলো সোনারতরী, প্রথম আলো সহ বিভিন্ন আকারের রংবেরঙের নৌকা অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে আসা একাধিক তরুণ-তরুণীর সাথে আলাপকালে তারা জানান, কালের আবর্তনে এই নৌকা বাইচ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে। বর্তমান প্রজন্মকে এই খেলায় উদ্বুদ্ধ করার জন্য এই নৌকা বাইচ প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এ বছরের ন্যায় প্রতি বছরই মানুষের ভিন্নধর্মী আনন্দদায়ক এই নৌকা বাইচ আয়োজন করতে আয়োজক কমিটিকে অনুরোধ জানান তারা। পাশাপাশি ঢোলের তালে তালে বৈঠা মারা। হেইয়ো হেইয়ো আওয়াজ করে পানিতে ঝোপাত ঝোপাত শব্দ তুলে সামনে এগিয়ে যাওয়ার দৃশ্যগুলো ছিল অসাধারণ। এক কথায় নৌকা বাইচ দেখে মুগ্ধ এসব তরুণ-তরুণী সহ নানা বয়সের মানুষেরা।

বৃহস্পতি ও শুক্রবার ২৪-২৫ অক্টোবর দুইদিন ব্যাপি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার এসোসিয়েশন অফ বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম। কেন্দ্রীয় কমিটির তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা সার্কেল অফিসার রাফিউর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ঢাকা ব্যাংক বেলকুচি শাখার ম্যানেজার মনির হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি ওসি তদন্ত আব্দুল বারিক।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মুকন্দগাতী বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, বনিক সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ আলী, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন মিয়া, সাবেক মেম্বার সোবহান প্রামানিক সহ হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় ও সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে বিজয়ী নৌকার মাঝির হাতে প্রথম পুরস্কার মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST