শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ভ্রাম্যমাণ বইমেলা শুরু ইতিবাচক পরিবর্তনের জন্য বই পড়ার তাগিদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-

যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশুদের বই পাঠের অভ্যাসে ফিরিয়ে আনতে হবে। আমরা অতিমাত্রায় ডিজিটাল ডিভাইস-নির্ভর হয়ে পড়েছি, যা মানসিকভাবে নানা অস্থিরতা তৈরি করছে। এই অস্থিরতা কাটাতে বইয়ের পাতায় ফেরার কোনো বিকল্প নেই।

শনিবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন যশোরের বাস্তবায়নে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউটে আসার পর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে কাজের গতি ফিরে পাওয়ার পাশাপাশি নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। প্রধানমন্ত্রীর সফরের পর সংস্কৃতি মন্ত্রীও যশোরের গৌরবময় এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং এরই মধ্যে এর উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বক্তব্যকালে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউটের মাঠ ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কারের পাশাপাশি ঐতিহাসিক টাউন ক্লাবের সার্বিক উন্নয়নের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST