বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার Logo সিলেটে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দ Logo চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ Logo মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলামের বদলি Logo টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: দেশীয় মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের কারাদণ্ড

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আল আমিন মিয়া, মনোহরদী:

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাত্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদক সেবক ও মদ ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ জাকির হোসেন (৪০), পিতা মৃত ইদ্রিস আলী (প্রকাশ ইদু মিয়া), মাতা মৃত খুদেজা বেগম, গ্রাম চালাকচর বেপারীপাড়া এবং আমির রতন (৫০), মাতা তাজমহল, গ্রাম চেংগাইন—উভয়কে আটক করা হয়।
পরবর্তীতে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে তারা জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST