রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

মোহাইমিনুল ইসলাম শুভ,মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। হাতে ধানের শীষের প্রতীক, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দেন।

র‍্যালি শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও মনোহরদী-বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন—

“মনোহরদী-বেলাবোর মাটি বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যারা তালবাহানা করবে, তারা এই দেশের বিশ্বাসঘাতক ও রাজাকার। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা আজও রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলাল, আহসান হাবিব বিপ্লব, বিপি মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST