শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে ক্রমাগত চুরি-ডাকাতিতে অতিষ্ঠ জনতা, থানা ঘেরাও! ‎

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুর উপজেলায় চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ সায়হাম ফিউচার মার্কেটে ভয়াবহ চুরির ঘটনার পর শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে মাধবপুর থানা ঘেরাও করেন।

‎বিক্ষোভকারীরা জানান, কয়েক মাস ধরে মাধবপুর পৌর এলাকা ও আশপাশে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎জলছাপ প্রিন্টার্সের ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, “রাতের বেলায় দোকানপাট নিরাপদ নয়। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির খবর শুনি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

‎বিক্ষোভকারীদের স্লোগান ছিল—
‎“চোরদের গ্রেপ্তার করো, নিরাপত্তা নিশ্চিত করো!”
‎এ বিষয়ে মাধবপুর থানার তদন্ত ওসি কবির হোসেন বলেন, “যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি-ডাকাতি রোধে আমরা সর্বদা তৎপর। সায়হাম ফিউচার মার্কেটে চুরির ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

‎মাধবপুর উপজেলা বিএনপির নেতা মির্জা ইকরাম বলেন, “মানুষকে খেপানো ঠিক নয়। একবার খেপে জুলাই বিপ্লব হয়েছিল। পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

‎চুরি-ডাকাতি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST