রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা Logo সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে খেলার মাঠে হেলে আছে বিদুৎতের খুঁটি, যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা

Reporter Name / ১৪৪ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকার রেললাইন সংলগ্ন শিবজয়নগর গ্রামের ফুটবল খেলার মাঠের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি হেলে রয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ খুঁটি স্থাপনের পর থেকেই হেলে যাওয়া খুঁটির কারনে এলাকার তরুণ প্রজন্মের ছেলেরা মাঠে খেলা-ধূলা করতে অনেকটা দুর্ঘটনায় আহত হওয়ার আতংকে ভুগছে।

‎যার ফলে ঐসব ছেলেরা বিকালে খেলাধূলা বাদ দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মে জড়িয়ে যাওযার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তরুনদের শারিরিক ও মানসিক বিকাশে তীব্র বাধা সৃষ্টি হচ্ছে।

‎এই খুঁটির অনতিবিলম্বে অপসারন চান এলাকাবাসী। তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিবজয়নগর ফুটবল একাডেমির সদস্যরা। তারা বলেন, বর্তমানে জায়গার স্বল্পতা থাকার পরেও এলাকার একটি মাঠকে খেলার উপযোগী করার প্রয়াস চলছে আর আবহমান গ্রাম বাংলায় এত জায়গা থকার পরও মাঠগুলোকে খেলার অনুপযোগী করা চেষ্টা চলছে। এর তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে খুঁটির অপসারণ চাই।

খেলার মাঠে বিদ্যুতের খুঁটি থাকার কারণে খেলোয়াড়দের আঘাত লাগার এবং মৃত্যুর ঝুঁকি থাকে, যার ফলে খেলাধুলায় ব্যাঘাত ঘটে এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে খুঁটি সরিয়ে নিরাপদ স্থানে স্থাপন করা জরুরি, যাতে খেলোয়াড়রা নিরাপদে খেলাধুলা করতে পারে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ স্বাভাবিক থাকে।


‎এদিকে সচেতন মহল থেকে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মহোদয়কে অবহিত করা হলে তিনি তার ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন। কিন্তু ৪/৫ মাস গত হয়ে গেলেও এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

‎সাম্প্রতিক দেখা যায় শিবজয়নগর ফ্রিজ এন্ড টিভি টুর্নামেন্ট ২০২৫ (সিজন২) একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হেলে যাওয়া বিদুৎতের খুঁটির তারের নিচেই চলছে খেলাধুল এতে করে যেকোন সময় ঘটতে পারে অপ্রিতিকর দুর্ঘটনা।

‎হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী আকুল আবেদন জানিয়েছেন। বিদুৎতের খুঁটির সংস্কারের কাজ যদি না করা হয় তবে যদি কোন ধরনের দূর্ঘটনা ঘটে তাহলে এর দায় পল্লী বিদুৎ অফিস কতৃপক্ষকেই নিতে হবে বলে জানান এলাকাবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST