বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে নিশান এনজিওর শত কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি বিক্রির পাঁয়তারা

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় নিশান পরিবেশ স্বাস্থ্য ও সোসাইটি নামের একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিওটির কর্মকর্তারা আত্মগোপনে চলে যাওয়ার পর নতুন করে একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটির স্থাবর–অস্থাবর সম্পত্তি গোপনে রেজিস্ট্রি করে নেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

‎ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রশাসনের বিশেষ নজরদারি ছাড়া যেন কোনোভাবেই সম্পদ বিক্রি করা না যায়। তারা আশা প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা প্রশাসক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

‎ভুক্তভোগী কামাল মিয়া বলেন, “আমার শেষ সম্বল জায়গা বিক্রি করে মুনাফার আশায় ওই এনজিওতে টাকা জমা রেখেছিলাম। আজ নিঃস্ব হয়ে গেছি।”

‎রিকশাচালক মিজান মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, “পায়ের ঘাম মাটিতে ফেলে সামান্য টাকা রুজি করি। সেই টাকা দিয়ে ডিপিএস করেছিলাম। সব টাকা নিয়ে পালিয়ে গেল তারা।”

‎এ ব্যাপারে উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল তালুকদার বলেন আমরা প্রশাসনের দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ বিন কাশেম জানান, এ বিষয়ে মামলা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST