সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ‎

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

‎ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো: শাহীন মিয়া, নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও জালাল উদ্দীন লস্কর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

‎ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই/প্রত্যাহার অনুষ্ঠিত হবে। একইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা শেষে ফলাফল প্রকাশিত হবে।

‎নির্বাচনী কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, “ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।” এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST