মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মানিকগঞ্জের ভররায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভররা যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) বিকেলে ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াছ হোসাইন, সহ-সভাপতি, গণ অধিকার পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখা। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা স্মরণ করিয়ে দেয়। এই চেতনাকে ধারণ করে যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে।

ইলিয়াছ হোসাইন বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও ভররা ও আশপাশের এলাকায় ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. এনামুল হক, সহ-সভাপতি, শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ ইলিয়াছ হোসাইন। সভাপতিত্ব করেন ডা. আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সভাপতি, খলসী ইউনিয়ন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন মোঃ রফিকুল ইসলাম খান, মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ মোজাফফর হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ বাদল মিয়া, মোঃ আব্দুস সোবাহান হক, মোঃ হাসেম মোল্লা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ রিপন হোসেন, মোঃ উবাইদুর রহমান জুয়েলসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ফারুক হোসেন ও মোঃ আলমগীর হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST