সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মানিকছড়িতে পথসভা করে নির্বাচনী প্রচার শুরু করলেন ওয়াদুদ ভূঁইয়া

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

সাইফুল ইসলাম,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মানিকছড়িতে পথসভা আয়োজনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলার গাড়ীটানা, তিনটহরী, মহামুনি, গচ্ছাবিল বাজার ও গুইমারা বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি একাধিক পথসভায় অংশ নেন ও বক্তব্য রাখেন।

পথসভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, দীর্ঘ ১৮ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে আমি মানিকছড়িতে কোনো সভা করতে পারিনি। বিএনপির শাসনামলে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। সে সময় শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছি। আমি কী কাজ করেছি, তা আপনাদেরই মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির কর্মকাণ্ডে যদি আপনাদের আস্থা থাকে, তবে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আমরা পাহাড়ি-বাঙালি সবাই সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে চাই। আমি পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা বিএনপি নেতা এম.এ. করিম, মো. এনামুল হক এনাম, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মীর হোসেনসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পথসভার সময় রাস্তার দুই পাশে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের প্রতীক হাতে নিয়ে তাদের প্রিয় নেতাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST