শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক পুষ্টিকর খাদ্য কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “টাঙ্গাইলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজ ও শিক্ষার্থীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সন্তানদের মানুষ করতে বাবা-মা অক্লান্ত পরিশ্রম করেন। অনেক পরিবার ধান, জমি কিংবা গবাদিপশু বিক্রি করেও সন্তানের লেখাপড়ার খরচ চালান। সেই সন্তান যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে পরিবারের সব স্বপ্ন ভেঙে যায়। তাই এখনই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST