বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার এবং তার বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রানা মিয়া (২৯) নামের এক ঠিকাদার ব্যবসায়ী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরের হায়দারাবাদ উত্তর-পশ্চিম পাড়ায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা মিয়া বলেন, তিনি মৃত হাজী আহমদ আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে হায়দারাবাদ উত্তর-পশ্চিম পাড়ায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। তিনি পেশায় একজন ঠিকাদার ব্যবসায়ী।
রানা মিয়ার দাবি, তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে মামলায় আনা অভিযোগের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি ও তার পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে রানা মিয়া তার বিরুদ্ধে করা মামলাটি নিরপেক্ষভাবে পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
রানা মিয়া বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST