সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মুক্তিযোদ্ধা শ্বশুরের পরিচয়ে সরিষাবাড়ীতে পুত্রবধূর চাকরি: তদন্ত শুরু

Reporter Name / ২৪৬ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে শ্বশুরের মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে চাকরি নেওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা মাফিয়া খাতুন মিতুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১১ সেপ্টেম্বর ) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চাহিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, “অভিযোগটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষিকার সমস্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং কিছু কাগজ পত্র না থাকায় তাকে বিকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কাগজপত্রের ফাইল তৈরি করে জেলা প্রাথমিক অফিসে পাঠানো হবে।

জানা যায়, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের নাম ব্যবহার করে মাফিয়া খাতুন মিতু চাকরি লাভ করেছেন। আব্দুর রহমান ভাটারা ইউনিয়নের জুলারখুপি গ্রামের বাসিন্দা ছিলেন এবং তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মাফিয়া খাতুন মিতু মুক্তিযোদ্ধার ছোট ছেলে খায়রুল ইসলাম খোকনের স্ত্রী।

অনুসন্ধানে জানা যায়, মাফিয়া খাতুন মিতু নবম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় নিজের পিতার নাম (হাসান আলী) পরিবর্তন করে মুক্তিযোদ্ধা শ্বশুর আব্দুর রহমানের নাম ব্যবহার করেন। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রেও এই নাম ব্যবহৃত হয়, যা তাকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে সহায়তা করে। ২০১২ সালে এসএসসি পাস করার পর তিনি মুক্তিযোদ্ধা সন্তানের পরিচয়ে ২০১৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি করছেন। তদন্ত শেষে প্রমাণিত হলে, মাফিয়া খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST