বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যৌথবাহিনীর অভিযানে সাতকানিয়ায় উদ্ধার অপহৃত বালু ব্যবসায়ী

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

মোরশেদুল আলম সাতকানিয়া, চট্টগ্রাম:

যৌথবাহিনীর রাতভর অভিযানের ফলশ্রুতিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে অপহৃত বালু ব্যবসায়ী জহির উদ্দিন মিন্টু (৫২) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সুইস গেট এলাকায় তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

জানা গেছে, গত বুধবার মাগরিবের নামাজ শেষে নিজ বাড়ি থেকে বের হলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। রাত আনুমানিক ১০টায় অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় পরিবার স্থানীয় থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ জানায়।

সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ আহমেদ ঘটনার তাৎক্ষণিকতা তুলে ধরে বলেন, “মুক্তিপণের খবর পেয়েই পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু করা হয়। অপহরণকারীরা ভিকটিমকে হত্যার হুমকি দিলেও সারারাত সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালিয়ে ভোররাতে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।”

সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তা সুদীপ্ত রেজা জয়ন্ত নিশ্চিত করেন, যৌথবাহিনীর অভিযানের চাপে অপহরণকারীরা মিন্টুকে রেখে পালিয়ে যায়। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জহির উদ্দিন মিন্টু সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার বাসিন্দা। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ-সেনা যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST