বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাকসু নির্বাচনে লড়ছে একমাত্র সমতলের আদিবাসী ছাত্র নেতা শীত কুমার উরাং

Reporter Name / ২২৯ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

সাগর কুমার সিং:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল কাউন্সিল এবং সিনেট ২০২৫ এর ছাত্র প্রতিনিধিদের বহুল প্রত্যাশিত নির্বাচনের প্রচারণা গত সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এই প্রচারণা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

রাকসু নির্বাচনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল মনোনীত ক্রীড়া সম্পাদক পদে লড়ছে সমতলের আদিবাসী ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগ ২০২০-২১ সেশনের মেধাবী আদিবাসী শিক্ষার্থী ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শীত কুমার উরাং।

রাকসু নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসু’র জন্য ২৪৮ জন, ১৭টি হল কাউন্সিলের জন্য ৫৯৭ জন এবং সিনেট আসনের জন্য ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ করা হয়।

১১টি ছাত্র ছাত্রাবাসের ১৭ হাজার ৬০০ জন এবং ছয়টি ছাত্রী ছাত্রাবাসের ১১ হাজার ৩০৫ জনসহ মোট ২৮ হাজার ৯০৫ জন শিক্ষার্থী নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। রাকসু, হল কাউন্সিল এবং সিনেট নির্বাচনে মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

২৫ শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে রাবি শিক্ষার্থীরা। রাকসু নির্বাচন কে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীরা প্রিয় ক্যাম্পাস উৎসবমুখর ময়দানে রূপান্তরিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST