মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনার পূর্বধলায় নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশু মৃত্যু Logo কাপাসিয়ায় পুরাতন ব্রহ্মপুত্রে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু Logo মাছের খামারে চাঁদা দাবি, ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি Logo ঠাকুরগায়ে হাত পা বাধা অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার Logo মাধবপুরে মাদকসেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ আহত ১ ‎ Logo কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত Logo নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান Logo চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name / ৫৭৯ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইমও) ডা. এমএ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয়েছিল তাদের মধ্যে চারজন মারা গেছেন। আহত হৃদয়ের অবস্থাও সংকটাপন্ন। তার চিকিৎসা চলছে। জানতে চাইলে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্পটেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় বেপরোয়া মালবাহী একটি ট্রাক অপরদিকে থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।  এতে পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা রামেক হাসপাতালে পাঠায়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলো জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST