শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে অনলাইন কেসিনো র সাথে জড়িত থাকায় ২ যুবকের কারাদণ্ড

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি :

রাণীশংকৈলে অনলাইন ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে ২ যুবকের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৯টার দিকে যৌথবাহিনী মীরডাঙ্গী ও গাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি মোবাইল ও ৩৭ হাজার পাঁচশ টাকা সহ তাদের আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন- মীরডাঙ্গী বাজার এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (২৪) ও গাজিরহাট এলাকার কলিমুদ্দীনের ছেলে আরমান আলী (২৮)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান এ কারাদণ্ডাদেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘দণ্ডিত দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, ‘অনলাইন জুয়া (ক্যাসিনো)সহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে পুলিশ ও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST