বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

Reporter Name / ১৪৩ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও এলাকায় খাল পুনঃখনন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ
প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের স‚চনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচী (ইজিপিপি) আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খননকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার এবং নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম।প্রকল্প স‚ত্রে জানা গেছে, ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যয়ে
প্রায় ৪ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে।

ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি থেকে শুরু করে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত খালটি সংস্কার করা হবে। স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিত। খালটি পুনঃখনন করা হলে শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং সেচব্যবস্থা

সহজ হবে, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও খাদিজা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী না রাখা। এই খনন কর্মস‚চির মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তেমনি জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত¡াবধানে স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST