মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৪

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে একজন নিহত হয়েছেন।

এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। (২৪ আগস্ট) রবিবার উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী জসিম নামে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত সঞ্জয় নামে ব্যক্তি কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে রেফার্ড করা হয় , ৩ জন আহত অবস্থায় রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নিহত জসিম উদ্দিন উপজেলার ভানোর কাশিপুর গ্রামের সোলেমান আলীর ছেলে ।

আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অমেন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা (২৮), হরিপুর উপজেলার হলদিবাড়ি গ্রামের আব্দুল জামালের ছেলে মুক্তারুল (৩৫ ) , একই উপজেলার হলদিবাড়ি লুহুচাদ গ্রামের সুলতানা (২৮),ও তার সাথে থাকা কলের শিশুও আহত হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে । এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST