রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name / ১২৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধি:

রাণীশংকৈল,ঠাকুরগাঁও।। রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক এবং সেনাবাহিনীর রাণীশংকৈল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়েজ আলী। সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন—উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমিন্দ্র মালাকার ও সাধারণ সম্পাদক হরি মহন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌর চন্দ্র বসাক এবং সাংগঠনিক সম্পাদক জগদীশ চন্দ্র ভৌমিক প্রমুখ। এছাড়াও রাণীশংকৈল উপজেলার ৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও রকিবুল হাসান পূজা উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST