সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রানীশংকৈলে ঐতিহ্যবাহী রামরাই দিঘিকে আধুনিকায়ন রুপ দিতে ইউএনও র প্রচেষ্টা

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি:

৩৫তম বিসিএস প্রশাসনের এ কর্মকর্তা ইউএনও’র পাশাপাশি একাধারে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের প্রশাসক, সহকারি কমিশনার (ভূমি) পৌর প্রশাসক, বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।

এছাড়াও বিভিন্ন ফাইলে চোখ রাখা, স্বাক্ষরের পর স্বাক্ষর,সভা সেমিনার,জনদূর্ভোগের অভিযোগ দিনভর এসব সামাল দেন তিনি। কিন্তু দিন শেষে তার ঠিকানা হয় রাণীসাগর (রামরায়) নেচার পাকে। সেখানে তিনি ইউএনও নন মনে হয় একজন ঠিকাদার অথবা শ্রমিক। সোমবার (৪ আগষ্ঠ) রাণীসাগর (রামরায়) নেচার পার্কে গিয়ে দেখাযায় বসানো হচ্ছে প্যান্ডেল বোট,শিশুদের বিনোদনের বিভিন্ন রকমারি খেলনার আইটেম।

শীত মৌসুমে প্রতিবছর এদিঘীতে অতিথি পাখি আসে আর পাখির কলকলানিতে মুখর হয়ে উঠে পুরো এলাকা। এজন্য এবার পাখির বাসা তৈরিতে ৩শ মাটির হাড়ি টাংঙ্গানো হয়েছে বিভিন্ন গাছে। সেখানে বৃষ্ঠির পানি ও জমাবেনা, পাখির বংশবিস্তারে যেমনি হবে সহায়তা তৈরি হবে পাখির অভয়াশ্রম। এবার বিভিন্ন প্রজাতির ১হাজার গাছ রোপন করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, রামরায়য়ের উন্নয়নটা করা হচ্ছে পরিবেশকে ক্ষতিগ্রস্থ না করে।পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে খাবারের দোকান, ফটো কর্ণার, শিশুপার্ক, পানিতে নৌকা, প্যান্ডেল বোর্ড যেখানে মানুষ উঠবে। পাখি দেখবে, গাছ দেখবে। তবে এটা আমাদের ডাইনামিক প্লান,এজন্য টুরিসজম বাড়বে।

তিনি আরো বলেন, রাণীসাগর (রামরায়)’কে পর্যায়ক্রমে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঢেলে সাজানো হবে। আর এখান থেকে যা আয় হবে পার্কের খরব বাদ দিয়ে সব অর্থ ব্যয় হবে এ উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের এবং অসহায় মানুষের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST