সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রানীশংকৈলে টিসিবি ফ্যামিলি কার্ড নিয়ে চলছে তোলপাড়

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রেডিং কর্পরেশন অব বাংলাদেশ (টিসিবি) “স্মার্ট ফ্যামিলিকার্ড” নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।
রব্বানী পারভেজ নামের এক শিক্ষককে দিনমজুর দেখানো স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার কার্ড নাম্বার ৯৪৮৬০৫৫০০০৫৬৭। ওই কার্ডে দেখানো হয়েছে, তিনি একজন দিনমজুর। আসলে তিনি দিনমজুর নন। তিনি হলেন রাণীশংকৈল উপজেলার চাপোর পাব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এছাড়া যাদুরানী আদর্শ কলেজের লাইব্রেরীয়ান জাহাঙ্গীর আলম, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী (কেরানী) গোলাম রব্বানী, হরিপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার গোলাম মোস্তফা-এর টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তারা সকলেই রাণীশংকৈল পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

এ প্রসঙ্গে বেশিরভাগ উপকারভোগীরা জানিয়েছেন, এই কার্ডগুলো কিভাবে হয়েছে তারা তা জানেন না।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক শিক্ষক বলেন, ‘ভোটার আইডি ও ছবি কাউন্সিলর আমার কাছে চেয়েছিলেন। তিনি আমাকে দিয়েছিলেন।’

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক পৌর মেয়র, কাউন্সিলরা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিভিন্নভাবে সমন্বয় করে এমন আরও অনেক সচ্ছল পরিবারের তালিকা করেছেন। যাদের নামেও টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘এমন অনেকেই আগে থেকেই স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছিলেন। বিষয়টি আমাদের নজরে এসেছে । আমরা জেনেছি। তাদের কার্ডগুলো সংশোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST