শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ, সংবর্ধনা ও নতুন কমিটি গঠন

Reporter Name / ২২৯ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

প্রতিনিধি: সাগর কুমার সিং

৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, দিনব্যাপী আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির উদ্যোগে শহীদ হবিবুর রহমান হলের খেলার মাঠ প্রাঙ্গনে রাবিতে (২০২৪-২০২৫) সেশনে নতুন আদিবাসী শিক্ষার্থীদের স্বাগতম এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে নবীন বরণ, সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নতুন কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদার এর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সঞ্জয় কুমার উড়াও এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী পরিচালক হরেন্দ্রনাথ সিং, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম (কনক), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর ড.আখতার হোসেন মজুমদার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সূভাষ চন্দ্র হেমব্রম, আন্তর্জাতিক সম্পাদক খোকন সুইটেন মুরমু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি অনিল গজাড়, সধারণ সম্পাদক শীত কুমার উরাও প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেন পাহান দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সাবেক সাধারণ সম্পাদক লখিন সরদার, সাবেক অর্থ সম্পাদক স্বপন তিগ্যা রাবি শাখা, সাগর কুমার সিং সাধারণ সম্পাদক বগুড়া জেলা শাখা, বিজয় চাকমা সভাপতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর।

বক্তারা বলেন আদিবাসী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাচ্ছে। একই সাথে প্রধান অতিথি বলেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের যে কোন সমস্যা হলে অবশ্যই তারা তাদের সার্বিক সহযোগিতা করবে সে আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে সবার সম্মতিক্রমে বিথী এক্কা সভাপতি, সোহাগ বড়াইক সিনিয়র সহ সভাপতি, ইন্দ্রজিৎ চন্দ্র বেদ সহ সভাপতি, দিনেশ সরদার সাধারণ সম্পাদক ও সূর্যকান্ত কেরকাটা কে সাংগঠনিক সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা’র আংশিক নতুন কমিটি ঘোষণা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST