সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাবি ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আদিবাসী ছাত্র পরিষদের হেল্প সেন্টার

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

প্রতিনিধি: সাগর কুমার সিং

১২ এপ্রিল (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বরাবরের মতই এবারো আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি হেল্প সেন্টার চালু রেখেছে। হেল্প সেন্টারটি রাবি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পকেট গেটের বিপরীত পাশে অবস্থিত।

হেল্প সেন্টারটি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্রনাথ সিং। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক ও সাবেক আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, অনিল গজাড় সভাপতি, প্রশান্ত মিন্জ সহ-সভাপতি ও শীত কুমার উরাঁও সাধারণ সম্পাদক, সদস্য স্বপন তিগ্যা, সদস্য দিবাসনজিত সরদার আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও আজকে প্রথম দিনে হেল্প সেন্টারে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার উরাঁও সভাপতি, বিথী এক্কা সাধারণ সম্পাদক, ইন্দ্রজিত কুমার বেদ সাংগঠনিক সম্পাদক, রুহিত মাহাতো অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক সোহাগ বড়াইক, সদস্য দিপক কুমার সিং, সূর্যকান্ত কেরকাটা, সম্পদ তির্কী ও নিপু তির্কী প্রমুখ।

রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত কুমার বেদ বলেন- আদিবাসী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আদিবাসী সমাজ তথা বিশেষ করে আদিবাসী ছাত্র সমাজের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ কয়েক বছর ধরে রাবি ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবিকতা ধরে রাখার জন্য এইবারও হেল্প সেন্টার চালু রাখা হয়েছে।

রাবি’র বাকি ভর্তি পরীক্ষাগুলো আগামী ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST