শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়:

খাগড়াছড়ি,র রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ বৌদ্ধটিলা নামক স্থানে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তি,কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১.৩০ মিনিটের সময় পুর্ব চৌধুরী পাড়ার বৌদ্ধ টিলা নামক স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযোগে ভিত্তিতে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে অনুমোদন ছাড়া বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। এতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫এর ধারা ৬খ বিধান লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ধারা ১৫ এর উপধারার অধিন টেবিল নং ৫ উল্লেখিত (প্রথম অপরাধের ক্ষেত্রে) অপরাধ প্রমানিত হওয়ায় মো.আরিফ হোসেন,কে সর্কতা করে প্রথমবারে মত এক লাখ টাকা (অর্থদন্ড) জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়।। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, থানা পুলিশের বিশেষ একটি টিম, আনসার বাহিনী সহ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেড কাজী মোহাম্মদ শামীম সাংবাদিকদের জানান অভিযোগ রয়েছে রাত হলেই একটি কু-চক্রমহল দীর্ঘদিন ধরে পাহাড় কাটছে, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ হোসেন নামে একজনকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। যারা অবৈধ পাহাড় কাটা অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং এমন অপরাধের সাথে জড়িতদের পর্যাক্রমে আইনের আওতায় আনা হবে, উপজেলা প্রশাসন অবৈধ পাহাড় কাটা ও ইজারা ব্যাতিত বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST