রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি

Reporter Name / ১২৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:

“রান ফর বাংলাদেশ,রান ফর হেল্থ”এই বার্তা সামনে রেখে আগামী ৩ অক্টোবর নরসিংদীর রায়পুরায় বহু প্রতীক্ষিত দেশের বড় দৌড় উৎসব ‘রায়পুরা ম্যারাথন ২০২৫’ প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি। চলছে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৩ অক্টোবর রায়পুরা ম্যারাথন প্রতিযোগিতা সম্পূর্ণ করতে ২ জুন থেকে অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। যা আগামী ১৫ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। অংশগ্রহণের লক্ষ্যমাত্রা ৭ শতাধিক হলেও ইতিমধ্যেই ৫ শতাধিক দৌড়বিদ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪২, ২১, ১০ ও ৫ কিলোমিটার—মোট চারটি ক্যাটাগরিতে দেশ-বিদেশের অভিজ্ঞ ও নতুন রেজিস্ট্রেশন করা দৌড়বিদরা দৌড়ে অংশ নেবেন। রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের রায়পুরা থেকে হাসনাবাদ পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর গ্রামীণ পথে হবে ম্যারাথনের মূল দৌড়। দূর-দূরান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখরিত হবে এই জনপদ।

আয়োজক কমিটির সদস্য সাদেক হোসেন খোকা বলেন,“গত বছর ৭ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে সফলভাবে ম্যারাথন আয়োজন করতে পেরেছি। এবারও আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, গ্রামপুলিশ ও সেচ্ছাসেবীরা যেভাবে পাশে ছিলেন, এবারও তাঁদের সহযোগিতা নিয়ে আরও সুন্দর একটি আয়োজন করতে চাই। ”

আয়োজক কমিটির আরেক সদস্য, রায়পুরা রানার্সের ফাউন্ডার ও অভিজ্ঞ ম্যারাথন ফিনিশার সবুজ সিকদার বলেন,“তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও গতিশীল জীবনধারায় উৎসাহিত করতেই আমরা এই ম্যারাথনের আয়োজন করে যাচ্ছি। আগের বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আয়োজন করতে আমরা প্রস্তুতি শুরু করেছি।

তিনি আরও বলেন, এই আয়োজন শুধু ক্রীড়া ইভেন্ট নয়, বরং রায়পুরা তথা নরসিংদীকে নতুনভাবে পরিচিত করার একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য সচেতনতা, তরুণদের উদ্বুদ্ধকরণ ও গ্রামীণ পর্যটনের সম্ভাবনা জাগিয়ে তোলাই মূল লক্ষ্য।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, রায়পুরাকে বিশ্বের দরবারে ইতিবাচক ভাবে পরিচিত করতে এ আয়োজন। ইতিমধ্যে আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST