মনোহরদী নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের মইযাকান্দি–মানারাকান্দি এলাকার সচেতন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার কাজে বারবার বাধা প্রদান ও চাঁদা দাবির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর ২০২৫, সোমবার বিকাল ৫টায় মইযাকান্দি–মানারাকান্দি এলাকার গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চালাকচর থেকে মইযাকান্দি বাইপাস রোড পর্যন্ত রাস্তার সংস্কার কাজ কয়েক দফায় শুরু হলেও চাঁদাবাজদের বাধার কারণে কাজ সম্পন্ন করা যায়নি। সম্প্রতি রাস্তার কাজ পুনরায় শুরু হলে, গতকাল আবারও একদল চাঁদাবাজ এসে কাজের বাধা দেয় এবং চাঁদা দাবি করে। এসময় গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে চাঁদাবাজরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে চাঁদাবাজরা বিভিন্নভাবে গ্রামবাসীকে হুমকি দিতে থাকে। এসব ঘটনার প্রতিবাদে সচেতন গ্রামবাসী মানববন্ধন আয়োজন করে এবং চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “যারা চাঁদা দাবি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি যারা এই চাঁদাবাজদের আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছে, তারাও সমান অপরাধী।” বক্তারা আরও বলেন, “আমরা চাই — চাঁদামুক্ত, টেন্ডারবাজমুক্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে চলুক।