মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ভুলতা-গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহাসড়কের একাংশ দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে। এতে প্রতিদিনই তীব্র যানজট ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল মফিজ প্লাজা থেকে গাউছিয়া মার্কেট ও রেদোয়ান টাওয়ার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বসে শত শত ভাসমান দোকান। মাছ, মাংস, সবজি, ফলমূল, পোশাক, জুতা ও ফাস্টফুডসহ নানা পণ্যের দোকানে মহাসড়কের একটি বড় অংশ দখল হয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হকারের অভিযোগ, নতুন দোকান বসাতে অগ্রিম ৭ থেকে ১০ হাজার টাকা এবং প্রতিদিন ৩০০ টাকা করে দিতে হয়। তাদের দাবি, পরিচ্ছন্নতার খরচের কথা বলে এসব অর্থ আদায় করা হয়।

স্থানীয়দের ধারণা, এলাকায় প্রতিদিন প্রায় এক হাজার দোকান বসে, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৭ বছরে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি। অভিযানের কয়েক ঘণ্টা বা একদিন পরই আবার আগের অবস্থায় ফিরে আসে ফুটপাত ও সড়ক।

এদিকে, ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। পরিবহন চালকদের অভিযোগ, মাত্র এক কিলোমিটার পথ অতিক্রম করতেই অনেক সময় এক ঘণ্টার বেশি সময় লেগে যায়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় বলেন, “অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে চলমান উচ্ছেদ অভিযান সত্ত্বেও কেন ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত হচ্ছে না এবং এই অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত—তার জবাব এখনো মিলছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST