সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে এসডিআই শাখার শুভ উদ্বোধন

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সোস্যাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভসের (এসডিআই) নতুন শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক বর্ণাঢ্য আয়োজনে এ শাখার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সামছুল হক বলেন, “এসডিআই সবসময় গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে আসছে। কাঞ্চনে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয়রা আরও উন্নত সেবা পাবেন এবং সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।” তিনি আরও জানান, চলতি অর্থবছরে শুধু নরসিংদী অঞ্চলে ৫৭০৭ সদস্যের মাঝে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণের মাধ্যমে প্রায় ৭৭৯০ জন প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালকের সহধর্মিণী ও সেলিনা হক, সায়েদা শামসী, ঢাকা জোনের জোনাল ম্যানেজার আবু বকর হাজারী, নরসিংদী ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকগণ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক উপকারভোগী অংশ নেন।

উদ্বোধনী দিনে ১০ জন সদস্যের মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। উল্লেখ্য, এসডিআই দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। সারাদেশে প্রতিষ্ঠানের ১৭৫টি শাখার মধ্যে কাঞ্চন হলো ১৩৭তম শাখা।

স্থানীয়রা এসডিআই-এর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST