বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করার দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। দীর্ঘ ৩৩ বছর ধরে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও এখনো সরকারি না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের স্কুল সংলগ্ন মিয়াবাড়ী-হাটাবো সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার,সোনিয়া আক্তারসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ী এলাকায় নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ থেকে ৪ কিলোমিটার দূরে হওয়ায় স্থানীয় শিশুদের পড়াশোনার সুবিধার্থে ১৯৯২ সালে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর চার কক্ষবিশিষ্ট টিনের ঘরে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ ৩৩ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টি এখনো সরকারি করা হয়নি।

তারা বলেন, বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে মাত্র চারজন শিক্ষক বিনা বেতনে পাঠদান করে আসছেন। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় আড়াইশ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট রয়েছে। পুরোনো টিনের ঘরটি দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের দুর্দশার কথা বিবেচনা করে বর্তমান সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি পাকা ক্লাসরুম নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের আরেকটি অংশ এখনো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান ও পাঠগ্রহণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়টি দ্রুত সরকারি করার দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তন হলেও বিদ্যালয়টির সরকারি করার বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এলাকার নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি সরকারি করা জরুরি।

মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপজেলার গোলাকান্দাইল এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসায় গিয়ে বিদ্যালয়টি সরকারি করার দাবি জানান। এ সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

এ সময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ছেলেমেয়েদের লেখাপড়ার চিন্তা করে বিদ্যালয়টিতে একটি পাকা ক্লাসরুম করে দেওয়া হয়েছে। দ্রুত স্কুলটি সরকারি করার উদ্যোগ নেওয়া হবে। যাতে হতদরিদ্র ও নিরীহ পরিবারের সন্তানরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST