বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ Logo বিএনপি নেতা মোজাম্মেল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-

যশোরের শার্শা উপজেলায় থেকে প্রায় চার কোটি টাকার ১৮টি সোনার বার জব্দ করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য পুলিশের। এ সময় মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরার একটি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শার্শা থানার ওসি মো. শামিনুল হক। গ্রেপ্তার মো. আলাউদ্দীন (৫২) উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের প্রয়াত গোলাম রসুলের ছেলে।

দুপুরে শার্শা থানায় সংবাদ সম্মেলনে যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন বলেন, সকাল গোপন খবর পেয়ে মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করা হয়।

তবে তার সঙ্গে থাকা অপর দুইজন কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের শরীর তল্লাশি করে ১৮টি সোনার বার পাওয়া যায়। এ সময় একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জব্দ করা সোনার ওজন দুই কেজি ৯০ গ্রাম; যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান সহকারী পুলিশ সুপার।

তিনি বলেন, এ ঘটনায় শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST