রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শিক্ষক উন্নয়ন সমিতির সভাপতি ড. কাসেম – সম্পাদক মনজুরুল গাজী

Reporter Name / ২৮২ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির সভাপতি পদে ড. মোহাম্মদ আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক ( সদস্য সচিব) পদে মোহাম্মদ মনজুরুল হক গাজী নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগার, মানব উন্নয়ন চত্ত্বর, ডুমদিয়া উত্তরপাড়ায় সমিতির সদস্যদের এক সাধারণ সভায় ২০২৪-২৬ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কাপাসিয়ার শরীফ মোমতাজ উদ্দিন আহমদ ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাসেমকে সভাপতি এবং গফরগাঁওয়ের শামসুল হক মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনজুরুল হক গাজীকে সাধারণ সম্পাদক (সদস্য সচিব) মনোনীত করা হয়।
উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মনোনীত কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ও ঢাকা সিটির সমন্বয়ক পদে শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. মো. খলিলুর রহমান, সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক পদে এগারসিন্দুর ঈশা খান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো মাহমুদুল আলম নজরুল, কোষাধক্ষ পদে টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুফতি মাওলানা মো. আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাপাসিয়ার রেজাউল হক মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলার সমন্বয়ক পদে গফরগাঁওয়ের শামসুল হক মহিলা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাফিউল্লাহ, খুলনা বিভাগীয় সমন্বয়ক পদে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন ও শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান বিশ্বাস, কওমি মাদ্রাসা বিভাগ পদে কাপাসিয়ার দাওয়াতুল হক দেওনা মাদ্রাসার প্রধান প্রশিক্ষক মাওলানা মো. আনোয়ার হোসাইন লতিফপুরী, নরসিংদী জেলার সমন্বয়ক পদে মনোহরদীর রাজিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. এনামুল হক মানিক, ঢাকা জেলার সমন্বয়ক পদে তুরাগ থানার বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.নুরুল ইসলাম। কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়েছেন গফরগাঁওয়ের বারইহাটি এ.বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন মোল্লা ।কমিটি গঠন শেষে সমিতির অগ্রগতি ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতির কোষাধ্যক্ষ মুফতি মাওলানা মো. আব্দুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST